ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বরিশালে ঈদে বেড়াতে এসে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো মো. আরাফাত মল্লিক (১০) ও আকাশ (১০)।

আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে নগরের বান্দরোডের চরের বাড়ি এলাকায় থাকত। দুপুরে পরিবারের অজান্তে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করেও মেলেনি তাদের সন্ধান। শেষমেশ রাতে স্থানীয়দের মাধ্যমে দিঘি থেকে মরদেহ উদ্ধারের খবর পান তারা।

আরাফাতের মামা সুরুজ জানান, কোরবানির ঈদ উপলক্ষে আরাফাত ঢাকা থেকে মামার বাড়ি বরিশালে বেড়াতে এসেছিল। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, দুজন গোসলের জন্য মেডিকেল কলেজের দিঘিতে গিয়েছিল।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টায় খবর পেয়ে দিঘির ঘাটলায় পৌঁছান তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বজনেরা পরে মরদেহ বুঝে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বরিশালে ঈদে বেড়াতে এসে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬