ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফরেনসিক সাইকোলজি-বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফরেনসিক সাইকোলজি হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অপরাধ, অপরাধী এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে মানুষের মানসিক আচরণ বিশ্লেষণ করা হয়। যার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বডি ল্যাংগুয়েজে মনোবৈজ্ঞানিক বিশ্লেষন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

সোমবার (১৫ ডিসেম্বর) ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় ক্র্যাবের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) ও র্যার্পিড সলিউশান বিডির সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বর্তমানে বড় অপরাধ, খুন, ধর্ষণ, সিরিয়াল অপরাধ কিংবা জঙ্গিবাদের ঘটনায় ফরেনসিক সাইকোলজির ভূমিকা দিন দিন বাড়ছে। যেকোনো চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীর বাচনভঙ্গি, মাথায় কী চলছে, কেন অপরাধ করলো, সত্য বলছে কিনা, এসব বোঝার উপায় তুলে ধরা হয় এই প্রশিক্ষণ কর্মশালায়।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ফরেনসিক সাইকোলজির নানা দিক উদাহরণসহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) এর পরিচালক পিএইচডি গবেষক মো. মিরাজ হোসেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং র্যাপিড সলিউশান বিডির সিইও সোহাগ বিন সাইফুল্লাহ।

সাংবাদিকদের কেন ফরেনসিক সাইকোলজি জানা জরুরি তা তুলে ধরে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, অপরাধের পেছনের কারণ ব্যাখ্যা, অপরাধীর আচরণ নিয়ে ভুল ধারণা এড়ানো ও সংবাদে অপরাধীর মানসিক বিশ্লেষণ তুলে আনার কৌশল শেখাতেই এ প্রশিক্ষণের আয়োজন। কার্যকরী এই প্রশিক্ষণ থেকে আশাকরি অপরাধ বিষয়ক রিপোর্টাররা উপকৃত হবেন।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, অপরাধীর আচরণ পর্যবেক্ষণ, অপরাধের পর অনুশোচনার অভাব, নির্দয় বা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা আচরণ, বারবার একই ধরনের অপরাধের চেষ্টা, সমাজের নিয়ম ভাঙাকে তুচ্ছ করা পেশাদার অপরাধীর মনস্তাত্ত্বিক অবস্থা সাংবাদিকদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আজকের প্রশিক্ষণে স্পষ্ট উঠে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফরেনসিক সাইকোলজি-বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫