ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান চালায় পুলিশ। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রাজুর পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ কাজী মঞ্জুর মোর্শেদ রাজুকে গ্রেফতার করতে বাসায় অভিযান চালায়। পুলিশ এসে বাসার গেট খুলতে বললে রাজু বিষয়টি টের পেয়ে গ্রেফতার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন। পুলিশ চলে গেলে পরিবারের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে রাখেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে রাজুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর স্ত্রী সাথী আক্তার বলেন, গত ৮ বছর ধরে আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তার নামে কোনও মামলা নেই। স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। এতে আমার স্বামী আতঙ্কিত হয়ে গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দেওয়ার ফলে মারা গেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করলে বাসার গেট কেউ খোলেনি। এ অবস্থায় পুলিশ ফিরে আসে। পরে জানতে পেরেছি, গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়েছিলেন রাজু। পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন এবং শুক্রবার বিকালে মারা যান।

ওসি আরও বলেন, মঞ্জুর মোর্শেদ রাজু এজাহারভুক্ত আসামি না। তিনি সন্দেহভাজন আসামি। মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন। থানায় অভিযোগ কিংবা কিছুই জানাননি তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫