ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পাওনাদারের কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে পাওনা টাকা নিয়ে বিরোধে পাওনাদারের কিল-ঘুষিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম (৫০) পটিয়া উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, পাওনা টাকা নিয়ে দিদারুল আলমের সঙ্গে তৈয়ব নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় তৈয়ব দিদারুলকে কিল-ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম জানান, ঘটনার পর পালানোর সময় অভিযুক্তকে পুলিশ আটক করে। ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, দিদারুল আলমকে কিল-ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত তৈয়বকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পাওনাদারের কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় ০১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬