ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্যতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নে কোয়ালিটি বা যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে কোনো ধরনের পরিবারতন্ত্রের স্থান নেই। একজন প্রার্থী সংসদে গিয়ে নারী সমাজ ও দেশের পক্ষে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবেন, সেটিই হবে বাছাইয়ের মূল মাপকাঠি।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় যশোরে জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জামায়াত এমন প্রার্থী খুঁজছে যারা জাতির কথা বলতে সক্ষম। ক্রিকেট বোর্ডের মতো কোনো প্রার্থী তারা দেবে না, তালিকা প্রকাশ পেলেই জাতি এর প্রমাণ পাবে।

জামায়াতের এমপিদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে মোবারক হোসেন জানান, তাদের প্রতিনিধিদের প্রশিক্ষিত করার জন্য একটি আলাদা সেল কাজ করে। এর লক্ষ্য হলো সংসদ এবং সংসদের বাইরে জনগণের বঞ্চনার কথাগুলো সঠিকভাবে তুলে ধরা। রাষ্ট্রকাঠামো সংস্কারের বিভিন্ন স্তরে জামায়াত কাজ করছে জানিয়ে তিনি বলেন, দলটির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।

বিরোধী দলীয় প্রতিনিধিদের জন্য বরাদ্দ প্রাপ্তি এবং প্রশাসনিক অসহযোগিতার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই জামায়াত নেতা। তিনি অভিযোগ করেন, বিরোধী জনপ্রতিনিধিরা প্রায়ই বাধার মুখে পড়েন। তবে জামায়াতের এমপিরা যাতে প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে না পড়েন, সে জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদে দাবি জানানো হচ্ছে। পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মোবারক হোসেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি শক্তিশালী ছবি বা প্রতিবেদন দেশে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অপরিসীম। তাই জাতীয় সংকটে সংবাদকর্মীদের নিজ নিজ বিবেক ও বুদ্ধি প্রয়োগ করে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন এবং প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্যতা

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্যতা

আপডেট সময় ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নে কোয়ালিটি বা যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে কোনো ধরনের পরিবারতন্ত্রের স্থান নেই। একজন প্রার্থী সংসদে গিয়ে নারী সমাজ ও দেশের পক্ষে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবেন, সেটিই হবে বাছাইয়ের মূল মাপকাঠি।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় যশোরে জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জামায়াত এমন প্রার্থী খুঁজছে যারা জাতির কথা বলতে সক্ষম। ক্রিকেট বোর্ডের মতো কোনো প্রার্থী তারা দেবে না, তালিকা প্রকাশ পেলেই জাতি এর প্রমাণ পাবে।

জামায়াতের এমপিদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে মোবারক হোসেন জানান, তাদের প্রতিনিধিদের প্রশিক্ষিত করার জন্য একটি আলাদা সেল কাজ করে। এর লক্ষ্য হলো সংসদ এবং সংসদের বাইরে জনগণের বঞ্চনার কথাগুলো সঠিকভাবে তুলে ধরা। রাষ্ট্রকাঠামো সংস্কারের বিভিন্ন স্তরে জামায়াত কাজ করছে জানিয়ে তিনি বলেন, দলটির পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভার প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।

বিরোধী দলীয় প্রতিনিধিদের জন্য বরাদ্দ প্রাপ্তি এবং প্রশাসনিক অসহযোগিতার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই জামায়াত নেতা। তিনি অভিযোগ করেন, বিরোধী জনপ্রতিনিধিরা প্রায়ই বাধার মুখে পড়েন। তবে জামায়াতের এমপিরা যাতে প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে না পড়েন, সে জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদে দাবি জানানো হচ্ছে। পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মোবারক হোসেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি শক্তিশালী ছবি বা প্রতিবেদন দেশে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অপরিসীম। তাই জাতীয় সংকটে সংবাদকর্মীদের নিজ নিজ বিবেক ও বুদ্ধি প্রয়োগ করে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন এবং প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481