ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম, অধীনতামূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকার।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সংগঠক রফিক আহমেদ। সমাবেশ পরিচালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সংগঠক সৌরভ রায়।

বিক্ষোভ সমাবেশে ফয়জুল হাকিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন পূর্বে এই অসম, অধীনতামূলক গোপন চুক্তি সম্পাদনের মাধ্যমে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে জনগণের অভিপ্রায়ের সঙ্গে বেঈমানী করেছেন। জুলাই গণঅভ্যুত্থান শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের লক্ষ্যেই ছিল না, ছিল বৈদেশিক নিয়ন্ত্রণ আধিপত্য থেকে মুক্তি।

তিনি আরও বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এসব রাজনৈতিক দল বিস্ময়করভাবে এই চুক্তির বিষয়ে নীরবতা পালন করে চলেছে। জাতীয় সংসদে এই গোপন চুক্তির বিষয়ে কোনো আলোচনা, প্রশ্ন নেই!

ফয়জুল হাকিম বলেন, জাতীয় সংসদ নয়, প্রকৃত অর্থে রাজপথই জনগণের ক্ষমতার উৎস। দেশের জাতীয়  নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করে, দেশের শিল্প কৃষির বিকাশ খর্ব করার এই চুক্তি জনগণ নিশ্চয়ই রুখে দাঁড়াবেন। বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে ইরান, ভেনেজুয়েলা, কিউবাসহ বিশ্বের দেশে দেশে যে প্রতিরোধ গড়ে উঠে চলেছে বাংলাদেশের জনগণের সংগ্রাম তার সাথে যুক্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

আপডেট সময় ০১:১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬