ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনূস।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন মিটিং শেষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানিয়েছেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। দেশ এগিয়ে নিতে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

তিনি আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের মিটিংয়ে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা। চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অ্যাসেসমেন্ট করবে জাতিসংঘ। জানুয়ারির ১৫ তারিখ নাগাদ তারা সেটি জানাবে।

প্রেস সচিব জানান, চালের দাম কমতে শুরু করেছে। ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে ১২ তারিখ রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৯টি লিজিং কোম্পানি বাতিল করা হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো যেভাবে খালি করা হয়েছে সেকারণে ব্যাংকগুলো তেমন উন্নতি করতে পারেনি। ভিসার বিষয়ে কিছু জায়গায় জটিলতা রয়েছে, সেগুলোর সমাধান দিতে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ভিসার জটিলতা মূলত বিগত সরকারের আমলের কারণে তৈরি হয়েছে। জটিলতা থেকে উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

প্রেস সচিব জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা হচ্ছে। এমনকি আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যারা কাজ করছে তাদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে স্কিল জনশক্তি তৈরির কথা বলেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানসম্মত দরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫