ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ মানুষের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আস্থা রেখেছেন ৪৮ শতাংশ মানুষ। ১১ দশমিক ৩ শতাংশের আস্থা নেই। ৩৩ দশমিক ৭ শতাংশ মানুষ সরকার নিরপেক্ষ কিনা, তা জানেন না। এ ছাড়া ৭ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো মত দেননি।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘কতটা জেনে-বুঝে নির্বাচনের পথে বাংলাদেশ?’ শীর্ষক প্রাক-নির্বাচনী জনধারণা জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) ও তাদের যুব প্ল্যাটফর্ম ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) এ জরিপ পরিচালনা করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের আট বিভাগের ৪০টি জেলার মানুষের ওপর এই জরিপ চালানো হয়। এই মাসের ৬ ও ৭ তারিখে করা জরিপে অংশ নেন ৯ হাজার ৮৯২ জন। অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন আইআইডির নির্বাহী প্রধান সাঈদ আহমেদ।

ভোটের দিনের নিরাপত্তা নিয়ে জরিপে বলা হয়, উদ্বেগ থাকা সত্ত্বেও ৮৬ দশমিক ৪ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যেতে নিরাপদ বোধ করছেন। একইসঙ্গে ৮২ দশমিক ৫ শতাংশ মনে করেন, তাদের এলাকায় ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুরা ভয় ছাড়াই ভোট দিতে পারবেন। ৫৫ শতাংশ মানুষ মনে করেন, নির্বাচনের দিনে সমস্যা বা নিরাপত্তাহীনতা মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারে।

জুলাই সনদ ও গণভোট সম্পর্কে জানেন ৩৭ দশমিক ২ শতাংশ মানুষ। অন্যদিকে, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বা ‘না’ জিতলে কী হবে– এ বিষয়েও অনেক উত্তরদাতা স্পষ্ট জানেন না। ‘হ্যাঁ’ জিতলে কী হবে, সে সম্পর্কে ২৯ শতাংশের বেশি উত্তরদাতার মধ্যে জানার ঘাটতি আছে। মৌলিক অধিকার নিয়ে জুলাই সনদে কী পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে জানেন ৪৩ শতাংশ। আর জানেন না ৫৫ দশমিক ৩ শতাংশ।

প্রাক-নির্বাচনী অন্তর্ভুক্তির সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে ব্যালটের ভাষা পড়া ও বোঝার সক্ষমতায়। যদিও ৭২ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা গণভোটের ব্যালটের লেখা সহজে পড়তে ও বুঝতে পারেন। ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার কমে ৫৭ শতাংশে নেমে আসে। আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের মধ্যে তা আরও কমে ২৬ দশমিক ৬ শতাংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াইএফপির প্রধান সানজিদা রহমান, আইআইডির জ্যেষ্ঠ যুগ্ম পরিচালক মারিয়াম তাসনিম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচনে সরকারের নিরপেক্ষতায় আস্থা ৪৮ শতাংশ মানুষের

আপডেট সময় ০১:২৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬