ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মিছিল করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) জেলার নেতৃবৃন্দ ও সদস্যরা। বৃহস্পতিবার সকালে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীন।
কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, এবং ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানী।
বক্তারা বলেন, অধিদপ্তরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। দাবি মানা না হলে ৩০ নভেম্বর প্রতীকী শাটডাউন এবং ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কমপ্লিট শাটডাউন পালন করবেন তারা।
নার্স–মিডওয়াইফদের মূল দাবির মধ্যে রয়েছে—স্বতন্ত্র অধিদপ্তর অপরিবর্তিত রাখা, জাতীয় নার্সিং কমিশন গঠন, প্রস্তাবিত নিয়োগবিধি অনুমোদন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি, ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান প্রদান, প্রফেশনাল বিসিএস চালু, ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা, ঝুঁকি ভাতা প্রদান এবং মানসম্মত নিয়োগনীতি বাস্তবায়ন।
নার্স নেতারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পেশার মর্যাদার প্রতীক—এটি বিলুপ্তির উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় নার্সদের বিক্ষোভ ও মিছিল

আপডেট সময় ০১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫