ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী র‍্যাব-১১ সিপিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, সম্প্রতি মাধবদীতে এক শিশুর ওপর নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। ভাইরাল ভিডিওতে শিশুটির পায়ে গুরুতর আঘাত করার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে প্রধান আসামি ফারজানা আক্তার লতার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১১ সিপিএসসির ক্যাম্পে সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারজানা আক্তার লতা নিজের ভুল স্বীকার করেছেন। তবে আদালতে তাঁর জবানবন্দি বা বিচারিক স্বীকারোক্তির বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।

র‍্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন একটি জঘন্য ও অমানবিক অপরাধ। এই ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই র‍্যাবের অঙ্গীকার।

উল্লেখ্য, নরসিংদীর মাধবদীতে এক শিশু নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে থানায় মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬