ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রাজশাহী নগরীতে এক নারীর গলায় চাকু ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে ভদ্রা ফ্লাইওভার এর নিচে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিক্সাচালক হঠাৎ রিক্সা থামিয়ে তার গলায় চাকু ধরে সব নিয়ে পালিয়ে যায়।

রিপা বেগমের জানান, “রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে চাকু বের করে বলে টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আমি ঘটনাস্থলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ি। কিছুক্ষণের মধ্যে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি পুরো বিষয়টি খুলে বলেন। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

রিপা বেগম বলেন, “আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করবেন ভুক্তভোগী রিপা।

পুলিশ ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই

আপডেট সময় ০৬:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬