ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দ্বিগুণ ভাড়া নিয়ে বাস না দিয়ে পালাল মালিকরা, না. গঞ্জে ৫ ঘণ্টা অবরোধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে বাস না দিয়ে পালিয়েছেন একাধিক পরিবহনের মালিক ও কাউন্টার ম্যানেজার। এতে ক্ষুব্ধ পাঁচ শতাধিক যাত্রী মঙ্গলবার (২৬ মে) রাত ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চাঁনমারী এলাকায় টানা বিক্ষোভ করেন।

যাত্রীরা জানান, রংপুর, জামালপুর, লালমনিরহাট ও ময়মনসিংহগামী মালঞ্চ, সীমান্ত, বিআরটিসি, নীলাচল এবং তিশা-১ ও তিশা-২ পরিবহন নির্ধারিত ৬০০ টাকার জায়গায় জনপ্রতি ১২০০ টাকা করে ভাড়া আদায় করেছে। রাত ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষার পরও কোনো বাস না আসায় যাত্রীরা বিক্ষোভে নামেন এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং দীর্ঘ চেষ্টায় যাত্রীদের শান্ত করেন। তবে পুলিশ জানিয়েছে, বাস মালিক ও কাউন্টার ম্যানেজারদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

বিক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, জেলা প্রশাসন আগে থেকে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া বন্ধে কোনো তদারকি করেনি। তাদের ভাষায়, ‘বাস মালিকরা ইচ্ছেমতো পকেট ডাকাতি করে পালিয়েছে।’

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন এবং পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দ্বিগুণ ভাড়া নিয়ে বাস না দিয়ে পালাল মালিকরা, না. গঞ্জে ৫ ঘণ্টা অবরোধ

আপডেট সময় ০৩:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬