ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেবীদ্বারে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বারে আলাউদ্দিন (৩৩) নামের অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এতে জড়িত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ মহসিন (৩৫) এবং কুমিল্লার অশোকতলার বাসিন্দা আরিফ হোসেন (৪১)।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয় আলাউদ্দিন। নিখোঁজের ১২ দিন পর ১২ জানুয়ারি পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানাধীন এলাকা থেকে পুলিশ নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে দেবীদ্বার থানা পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের চট্টগ্রামের বাকুলিয়া ও কুমিল্লার টমছম ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা আলাউদ্দিনের অটোরিকশাটি ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেবীদ্বারে অটোরিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট সময় ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬