ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

দূষিত রাজনীতি বা হাততালি পাওয়ার আশায় নয়, বরং আগামী নতুন প্রজন্ম শতবছরের টেকসই এক সুন্দর ও নিরাপদ একটি উপজেলা পায়, সেই লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরের সার্বিক উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সৃষ্ট বিপর্যয় রোধ, নদীভাঙন প্রতিরোধ এবং যানজট নিরসনে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন সেতু ও বিকল্প সড়ক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা ও উপজেলা প্রশাসন দুর্গাপুরের যৌথ আয়োজনে পরিকল্পনা মোতাবেক বালু উত্তোলন, নদীতে বাঁধ নির্মাণ ও নদী ভাঙন প্রতিরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে দুর্গাপুরে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মানবসৃষ্ট জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দুর্গাপুরে আজ ভয়াবহ পরিস্থিতির মুখে রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টে বালু উত্তোলন সংক্রান্ত বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে বালু উত্তোলন করা হলেও তা হবে সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত। জনজীবন ও পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করা হবে।

দুর্গাপুরের সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমানে যে কাঠের সেতুটি রয়েছে, তার ওপর দিয়েই একটি দৃষ্টিনন্দন স্টিলের সেতু নির্মাণ করা হবে। এ সেতুটি হবে সম্পূর্ণ ‘ওয়াকওয়ে’ বা পথচারী পারাপারের জন্য। এর ফলে শিবগঞ্জ ঘাট ও টেরি বাজারের দিক দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। পাশাপাশি সীমান্ত সড়ক, চৈতাটি ঘাট এবং ধোবাউড়া অংশে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হিসেবে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে দুর্গাপুরকে আমরা বাংলাদেশের বুকে অনন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। দয়া করে আগামী ৫ বছরের জন্য সামান্য কিছু টাকা আয়ের চিন্তায় মগ্ন থাকবেন না। আপনার সন্তান কীভাবে সুন্দর দুর্গাপুর পাবে, সেই চিন্তা করুন।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিক এবং দুর্গাপুরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দুর্গাপুরের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় ০১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬