ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

থানা থেকে মাত্র ৫শ মিটার দূরত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে বাউফল পৌর শহরে এই মিছিলটি বের করা হয়।

জানা গেছে, মিছিলটি শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ঝটিকা এই মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক।

মিছিলের ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।’

মিছিল চলাকালীন নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্ত বাংলা ছাড়’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায়।

এদিকে, বাউফল থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের এমন প্রকাশ্যে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই মিছিল সম্পন্ন হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। এইমাত্র আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। তবে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

থানা থেকে মাত্র ৫শ মিটার দূরত্বে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৭:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬