ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

তারেক রহমানের সঙ্গে মান্নার ভাইরাল ছবি কবে, কোথায় তোলা?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে, তেমনি তার রেশ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। তার প্রত্যাবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো স্মৃতি, ছবি ও গল্প নতুন করে আলোচনায় উঠে আসছে।

এরই মধ্যে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় হাসিমুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন মান্না ও তারেক রহমান। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, আর শুরু হয় নেটিজেনদের কৌতূহল এই ছবির পেছনের গল্প কী?

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে। ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও চিত্রনায়ক মান্না দুজনেই। সে সময়ের একটি স্বাভাবিক সৌজন্য বিনিময়ের মুহূর্তই আজ ফিরে এসেছে নতুন আলোচনায়।

শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকার সঙ্গে তারেক রহমানের সুসম্পর্কের কথা আগে থেকেই জানা। মান্নার সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত তারই একটি স্মরণীয় উদাহরণ বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে হঠাৎ ভাইরাল হওয়া এই ছবিটি যেন রাজনৈতিক ঘটনার বাইরেও আবেগ, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য সংযোগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

তারেক রহমানের সঙ্গে মান্নার ভাইরাল ছবি কবে, কোথায় তোলা?

আপডেট সময় ০৯:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে, তেমনি তার রেশ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। তার প্রত্যাবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো স্মৃতি, ছবি ও গল্প নতুন করে আলোচনায় উঠে আসছে।

এরই মধ্যে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় হাসিমুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন মান্না ও তারেক রহমান। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, আর শুরু হয় নেটিজেনদের কৌতূহল এই ছবির পেছনের গল্প কী?

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে। ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও চিত্রনায়ক মান্না দুজনেই। সে সময়ের একটি স্বাভাবিক সৌজন্য বিনিময়ের মুহূর্তই আজ ফিরে এসেছে নতুন আলোচনায়।

শোবিজ অঙ্গনের অনেক জনপ্রিয় তারকার সঙ্গে তারেক রহমানের সুসম্পর্কের কথা আগে থেকেই জানা। মান্নার সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত তারই একটি স্মরণীয় উদাহরণ বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে হঠাৎ ভাইরাল হওয়া এই ছবিটি যেন রাজনৈতিক ঘটনার বাইরেও আবেগ, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য সংযোগ তৈরি করেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481