ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঢাকা ও এর আশেপাশে আবারও ভূমিকম্প-উৎপত্তিস্থল ঘোড়াশাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকা ও এর আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬ বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। এটি ৩ দশমিক ৬ মাত্রার। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে। বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে আগারগাঁও আবহাওয়া অফিসের দূরত্ব ২৮ কিলোমিটার। ভূমিকম্পের ধরণ মৃদু।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূ-পৃষ্ট থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে এর কেন্দ্রের দূরত্ব ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড। এ ঘটনায় তিন জেলায় প্রাণ হারান অন্তত ১০ জন, আহত ছয় শতাধিক। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।

এরপরদিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৩। একই দিন সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩, উৎপত্তিস্থল নরসিংদীতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঢাকা ও এর আশেপাশে আবারও ভূমিকম্প-উৎপত্তিস্থল ঘোড়াশাল

আপডেট সময় ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫