ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে Logo তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ‘ধুরন্ধর ২’ Logo ইসরাইলে তীব্র হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, বাড়ছে হতাহত Logo দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির Logo এবারও নিরাশ করেননি সালমান, দেখা দিলেন অসুস্থ বাবাকে নিয়ে Logo ২৫ জ্বালানিবাহী ভেসেল খালাস, দেশের পথে আরো ২ Logo বর্তমান ব্যবস্থায় কথা বললে আর কাউকে গুম হতে হবে না : রিজভী Logo মোদি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা বন্দ্যোপাধ্যায় Logo ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হুমকি ইরানের Logo ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত

ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হুমকি ইরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ট্রুথ সোশ্যালের ওই পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন, তা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প।

হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের বেধে দেয়া সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

অবশ্য ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও।

উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে

ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হুমকি ইরানের

আপডেট সময় ১১:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ট্রুথ সোশ্যালের ওই পোস্টে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন, তা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প।

হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের বেধে দেয়া সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

অবশ্য ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও।

উল্লেখ্য, ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেওয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481