ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জালিয়াতির অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিচালক বিক্রম এবং তার স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক এবং ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পরিচালক বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট ও তার স্ত্রীসহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।

বিক্রম ভাটের কয়েকটি প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ড. অজয় মুর্দিয়া। এই প্রকল্পগুলোর মধ্যে ড. অজয়ের স্ত্রীর বায়োপিক তৈরির কথাও ছিল। কিন্তু অভিযোগকারী অজয় মুর্দিয়ার দাবি, বিক্রম ভাট চুক্তি অনুযায়ী কোনো কাজই করেননি।

শুধু তাই নয়, বিনিয়োগ করা বিপুল অঙ্কের টাকাও তিনি ফেরত দেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ। পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রাজস্থান পুলিশ জানিয়েছে, বিক্রম ভাটকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করা হবে। বলিউড পরিচালকের এই গ্রেপ্তারির ঘটনায় এখন তোলপাড় শুরু হয়েছে বিনোদন মহলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জালিয়াতির অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক গ্রেফতার

আপডেট সময় ০১:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫