ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘জামায়াত-শিবির রাজাকার’ স্লোগানে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। মিছিলে জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে ‘গুপ্ত’ রাজনীতি পরিহার করার আহ্বান জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাফেটেরিয়া পর্যন্ত যায়, পরে আবার ক্যাম্পাস গেট হয়ে উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে দক্ষিণ মোড়ে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টারিং করে। 

এসময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার, জুলাই করল ছাড়খাড়’, ‘গুপ্ত গুপ্ত, জামায়াত শিবির গুপ্ত’, ‘গুপ্ত রাজনীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’, ‘গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান’ বলে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আজকে জামায়াত-শিবিরের নোংরামির বিপক্ষে কুবি ছাত্রদলের মিছিলে যেসব নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করেছি এবং করব।

আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমানে জামায়াত-শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় নোংরামি করছে। তারা যদি মনে করে ঢাকা, চট্টগ্রামের মতো এখানেও অপরাজনীতি করবে তাহলে কুবি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ছাত্রদল দাঁত ভাঙা জবাব দেব।’ 

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে যত রাজনৈতিক দল এসেছে তাদের সবাইকে যদি প্রশ্ন করা হতো রাজাকার কারা? উত্তর একটা আসতো জামায়াত-শিবির। ৫ আগস্টের পরে এখন যদি সবাইকে জিজ্ঞেস করা হয় গুপ্ত কারা তাহলেও উত্তর আসবে জামায়াত-শিবির।

আমাদের কথা হলো বাংলাদেশ স্বাধীন দেশ এখানে সব দল রাজনীতি করতে পারবে, আপনারাও করুন তবে গুপ্তভাবে না প্রকাশ্যে করুন। আমার আহ্বান গুপ্ত না থেকে প্রকাশ্যে রাজনীতি করুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন।’ 

উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র শব্দ মুছে ‘গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘জামায়াত-শিবির রাজাকার’ স্লোগানে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৫৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬