ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াতের কেউ ভোট চাইতে বাসায় গেলে ৯৯৯ এ কল দিয়ে ধরিয়ে দিন: পাপিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, ‘মা-বোনদের উদ্দেশ্য বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কর্মীরা কেউ বাসায় গেলে ৯৯৯- এ কল দিয়ে ধরিয়ে দেবেন। যাতে বয়ান দেয়ার আর সুযোগ না পান।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরে সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভায় পাপিয়া এসব কথা বলেন।

এ সময় প্রধান বক্তা সৈয়দা আশিফা আশরাফি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আবু সাইদ-মুগ্ধদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য পিকনিক পার্টির খপ্পরে পড়া যাবে না। এসব পিকনিক পার্টি বন্ধ করতে হবে।’

জামায়াত সারাজীবন বিএনপি-আওয়ামী লীগের দয়ায় বড় হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন নাবালকরা আবার সাবালক হচ্ছে। নির্বাচনে দুই নাম্বার হবেন, নাকি তিন নাম্বার হবেন ওটা জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা করেন। ওইটা বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমন ডগবগানি করছে, ঠিক যেমন কিশোরী থেকে মেয়েরা তরুণী হয়; তেমন।’

এ সময় সভায় জামায়াতের সাবেক এমপি কোনো উন্নয়ন কাজ করেননি বলে অভিযোগ করেন বিএনপি নেত্রী পাপিয়া। তিনি উপস্থিত ভোটারদের প্রতি স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াতের কেউ ভোট চাইতে বাসায় গেলে ৯৯৯ এ কল দিয়ে ধরিয়ে দিন: পাপিয়া

আপডেট সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬