ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই, চালক–ব্যবসায়ীকে গাছে বেঁধে মারধর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় গরুবাহী একটি ট্রাক ছিনতাই করে চালক ও সঙ্গে থাকা এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৬টি গরু লুট করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাঠেরপুল এলাকার বন বিভাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের মাত্র দুই মিনিটের মধ্যেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা দ্রুত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের পথে রওনা হয়েছিল।

দাউদকান্দি ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পরই সামনে একটি গাড়ি ব্যারিকেড দিলে ট্রাক থামতে বাধ্য হয়। চালক রুকনুজ্জামান বলেন, ‘গাড়ি থামানোর পর আমাকে মারধর করে হাত–পা বেঁধে তাদের গাড়িতে তুলে নেয়। পরে আমার ট্রাকটি ছিনতাইকারীরা চালিয়ে কাঠেরপুল এলাকায় এনে ৬টি গরু অন্য গাড়িতে তুলে নেয়। এবং তাদের গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়।

ঘটনার সময় সেখানে উপস্থিত এক স্থানীয় ব্যবসায়ী ঘটনাটি দেখে ফেলায় তাকেও অস্ত্রের মুখে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা পালানোর পরপরই একটি সিএনজিভর্তি পুলিশ ঘটনাস্থলে এলেও তারা প্রথমে যেতে চায়নি। বারবার অনুরোধের পর পুলিশ তাদের ঘুরপথে নিয়ে যায় এবং ছিনতাইকারীরা যে রাস্তায় পালিয়েছে, সেখানে না গিয়ে বলে— ‘ওটা আমাদের এলাকা নয়।’ চান্দিনা থানায় অভিযোগ দিতে গেলে ওসি জানান, মূল ছিনতাই দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই অভিযোগ সেখানে দিতে হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, ‘চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু ছিনতাইকারীদের পাওয়া যায়নি। অন্যদিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘এ ঘটনাটি আমার জানা নেই। তবে যদি সত্যিই ছিনতাই হয়ে থাকে এবং গরুগুলো চান্দিনার কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব চান্দিনা থানার। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই, চালক–ব্যবসায়ীকে গাছে বেঁধে মারধর

আপডেট সময় ০৩:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫