ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, চসিক মেয়রের অস্বীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাতের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রোববার রাতে নগরীর টাইগারপাসে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি।

এসময় এনসিপি, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘অবৈধ মেয়র’ আখ্যা দিয়ে বলেন, ‘টাইগারপাস থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের পিলারের গ্রাফিতি মুছে হলুদ ও সাদা রং করা হয়েছে। সেই স্থানে বিজ্ঞাপন দিতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। এতে প্রমাণিত হয়, সিটি করপোরেশনই গ্রাফিতি মুছে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নগরবাসী পানিতে ডুবে যায়, দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়, সন্ত্রাসী কার্যক্রম চলছে- কিন্তু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে পাওয়া যায় না। তাছাড়া নগরের মোড়ে মোড়ে বিলবোর্ড বসিয়ে মেয়র ব্যবসা করছেন। এতে নগরের সৌন্দর্য ঢেকে যাচ্ছে। শেষ পর্যন্ত মেয়রের লোভ এত হয়েছে যে, জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছে সেখানেও তিনি বিজ্ঞাপনের বিলবোর্ড বসাচ্ছে।’ পরে সেখানে এনসিপি নেতাকর্মীরা পুনরায় গ্রাফিতি অংকন করার ঘোষণা দেন।

তবে এর আগে গতকাল সন্ধ্যায় মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, নগরীর কোথাও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা তিনি দেননি। মেয়র বিবৃতিতে উল্লেখ করেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য মেয়রের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই ধরনের নির্দেশনা দেওয়ার প্রশ্নই উঠে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, চসিক মেয়রের অস্বীকার

আপডেট সময় ১২:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬