ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি থামিয়ে হামলা, ‘গুলি করার’ হুমকি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কার থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মকর্তাদের ‘গুলি করার’ হুমকি দেওয়া হয়।

গাড়িতে থাকা চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন অল্পের জন্য রক্ষা পান।

আসাদুজ্জামান বলেন, ‘অফিসে যাওয়ার পথে তিন ব্যক্তি আমাদের গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙতে শুরু করে। একজন আরেকজনকে বলে, ‘গুলি কর, গুলি কর’। আমরা দৌড়ে একটি গলিতে ঢুকে প্রাণে বাঁচি।’

তিনি জানান, গুলির শব্দ শোনা না গেলেও হামলাকারীরা অত্যন্ত আক্রমণাত্মক ছিল। তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তাদের একজনের হাতে চাপাতি ছিল, যা দিয়ে গাড়িতে কোপও দেওয়া হয়।

তিনি আরও বলেন, তারা নিয়মিত বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন ১০-১২টি মামলা দায়ের করেন। এজন্য অতীতে হুমকি পেয়েছেন এবং কাজ থেকে সরে দাঁড়াতেও চাপ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, সম্প্রতি পপি বীজ ও ঘন চিনি আমদানির দুটি বড় অনিয়মসহ কসমেটিকস আমদানি সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব কারণেই কর্মকর্তারা বিভিন্ন নম্বর থেকে হুমকি পাচ্ছেন। একজন ব্যক্তি নিজেকে ‘সাজ্জাদ’ পরিচয় দিয়ে কিছুদিন আগে প্রাণনাশের হুমকি দেন বলেও তিনি জানান।

ঘটনার পর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আলামত সংগ্রহ করছি। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।’

এর আগে গত ৬ অক্টোবর হুমকি পাওয়ার পর বন্দর থানায় একটি জিডি করেন কর্মকর্তা আসাদুজ্জামান। বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ জানান, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি থামিয়ে হামলা, ‘গুলি করার’ হুমকি

আপডেট সময় ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫