ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঘরে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা লন্ডনপ্রবাসী এক ছাত্রলীগ নেতার বাবা-চাচা। এর মধ্যে একজন কুয়েতপ্রবাসী এবং অন্যজন কৃষক। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার বাড়িতে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ স্থানীয় লোকজন বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা। তিনি মাত্র ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তবে কী কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রব বলেন, ‌‘কে বা কারা তাদের হত্যা করেছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক বা পূর্বশক্রতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছি আমরা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঘরে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:২৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫