ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নদীর দুই পাড়ে যানবাহন পারাপারে চরম স্থবিরতা দেখা দিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, কুয়াশার প্রকোপ এতটাই তীব্র ছিল যে ফেরি মাস্টাররা নিকটবর্তী কোনো বস্তু পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। ফলে যে কোনো ধরনের নৌ-দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে ফেরি ভাষা শহীদ বরকত এবং যানবাহনবোঝাই ফেরি শাহ পরান নোঙর অবস্থায় রয়েছে।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ফেরি কুমিল্লা, ৪ নম্বর ঘাটে যানবাহনবোঝাই রো-রো ফেরি এনায়েতপুরী ও ফেরি বাইগার, ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং ফেরি হাসনাহেনা নোঙর করতে বাধ্য হয়েছে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় মাঝনদীতে কোনো ফেরি আটকে পড়েনি, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সহায়ক হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার তীব্রতা কমে এলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ১২:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫