ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাছ কেটে চিংড়ি ঘের, ৬ জনের বিরুদ্ধে বন আদালতে মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উপকূলীয় চৌফলদণ্ডীতে প্যারাবনের পাঁচ হাজার বাইন ও কেওড়া গাছ কেটে প্রায় ২০ একর জমিতে চিংড়ি ঘের তৈরির ঘটনায় মামলা হয়েছে।

রোববার কক্সবাজার বন আদালতে এ মামলা করেন উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল। এতে ছয়জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন– কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিমপাড়ার মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম, মোহাম্মদ শাহজাহান মেম্বার, মোহাম্মদ আলম, জসিম ওরফে মিয়া ও শামসুল আলম।

এ বিষয়ে ১ জানুয়ারি দৈনিক সমকালে ‘বন কর্মকর্তাদের হাত করে ৫ হাজার বাইন ও কেওড়া গাছ কেটে চিংড়ি ঘের’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ নজরে এলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এ মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ হাসান।

নাম প্রকাশ না করার শর্তে চৌফলদণ্ডীর একাধিক বাসিন্দা জানান, চিংড়ি ঘের তৈরির জন্য গত রোববার থেকে গাছ কেটে সরকারি জমি দখল শুরু হয়। স্থানীয়ভাবে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম ও শাহজাহান মেম্বারের নেতৃত্বে ভূমিদস্যু চক্রটি এই কাজে জড়িত। গাছ কাটার খবর পেয়ে রোববার উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল পরিদর্শন করেন। পরে ভূমিদস্যু চক্রটি বন বিভাগের কিছু কর্মকর্তাকে হাত করে ফেলে। ফলে সাত দিনেও বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সমকালে সংবাদ প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে পড়লে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাছ কেটে চিংড়ি ঘের, ৬ জনের বিরুদ্ধে বন আদালতে মামলা

আপডেট সময় ০১:৩৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬