ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাইবান্ধায় পাচারকালে ২০০ বস্তা সার জব্দ, জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে অবৈধভাবে সার বহন করার অপরাধে ট্রাকচালকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।

দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম মিন্টু মণ্ডল (৪০)।

তার বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া হাসপাতাল গ্রামে। 

জানা গেছে, স্থানীয় লোকজন এর আগে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় একটি ট্রাকবোঝাই এসব সার আটক করে। পলাশবাড়ীর ডিলারদের বরাদ্দের এসব সার কুড়িগ্রাম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল।

পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকসহ সার গুলো আটক করে সদর উপজেলা কৃষি বিভাগকে জানায়। পরে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো নিয়ে আসেন। 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু বলেন, ৫০ কেজির দুইশ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। কৃষি বিভাগকে সার জব্দের বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাইবান্ধায় পাচারকালে ২০০ বস্তা সার জব্দ, জরিমানা

আপডেট সময় ০১:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬