ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খুলনায় পুলিশ ব্যারাক থেকে এক নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
খুলনায় মিমি খাতুন (২৭) নামে হাইওয়ে পুলিশের এক নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মিমি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাত নম্বর ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে সহকর্মীরা মিমি খাতুনকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ব্যারাক কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল সম্পন্ন করে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুজগুন্নি পুলিশ ব্যারাকে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মিমি হাইওয়ে রিজিওনের নারী সদস্য হিসেবে চাকরি করছিলেন এবং ওই ব্যারাকেই অবস্থান করতেন। ঠিক কোন কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। তার কক্ষে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যু সনদে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি জানান, পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ব্যারাকে বিরাজ করছে শোকের আবহ। মিমির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খুলনায় পুলিশ ব্যারাক থেকে এক নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫