ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা আল্ট্রাসাউন্ড প্রযুক্তি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মানবদেহের অভ্যন্তরে রোগ নির্ণয় কিংবা হাড় ভাঙা চিকিৎসায় আল্ট্রাসাউন্ড প্রযুক্তি যুগ যুগ ধরে বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এই উচ্চ-কম্পাঙ্কের শব্দ তরঙ্গই কোনো ধরনের অস্ত্রপাচার ছাড়াই ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ঝেন জু গত দশকের শুরুতে গবেষণার সময় ঘটনাক্রমে আবিষ্কার করেন এক নতুন পদ্ধতি। এই পদ্ধতি ‘হিস্টোট্রিপসি’ নামে পরিচত যা শব্দ তরঙ্গ ব্যবহার করে অস্ত্রোপচার ছাড়াই ক্যানসার টিস্যু ধ্বংস করতে সক্ষম।২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই প্রযুক্তি লিভার টিউমার চিকিৎসার জন্য অনুমোদন দেয়। পরের বছর যুক্তরাজ্য ইউরোপে প্রথম অনুমোদন দেয় এবং এনএইচএসে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয়।

হিস্টোট্রিপসি পদ্ধতিতে শক্তিশালী আল্ট্রাসাউন্ড তরঙ্গ টিউমারের নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করা হয়। এতে ক্ষুদ্র মাইক্রোবাবল তৈরি হয়ে বিস্ফোরিত হয়, যা ক্যান্সার কোষ ভেঙে ফেলে এবং শরীরের ইমিউন সিস্টেম সেই টিস্যু সরিয়ে দেয়।গবেষণায় দেখা গেছে, এই চিকিৎসা দ্রুত, ব্যথাহীন এবং বিষাক্ত নয়। এর ফলে রোগীরা সাধারণত একই দিনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, আল্ট্রাসাউন্ড শুধু টিউমার ধ্বংসই নয়, বরং ইমিউনোথেরাপি ও রেডিওথেরাপির কার্যকারিতা বাড়াতেও সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদি ফলাফল, ক্যানসার পুনরাবৃত্তি এবং কিছু নির্দিষ্ট অঙ্গের জন্য এর নিরাপত্তা বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

অধ্যাপক ঝেন জু বলেন, ক্যানসার যেমন ভয়ংকর, তেমনি এর চিকিৎসাও কষ্টকর। আমরা চাই এই প্রযুক্তি ভবিষ্যতে রোগীদের যন্ত্রণামুক্ত রাখুক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা আল্ট্রাসাউন্ড প্রযুক্তি

আপডেট সময় ০১:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫