ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন ব্রাদার’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে মেঘমল্লার বলেন, শরীফ ওসমান হাদী সব সময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। উনি এমন বহু কাজ করেছেন, কথা বলেছেন যেগুলোর প্রচণ্ড সমালোচনা আমি করেছি। তার কথায় ক্রোধান্বিত হয়েছি। আশা করি দয়াল উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠাবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক তীব্র মতবিরোধ হবে আমাদের।

তিনি বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার এপেন্ডিসাইটিজের অপারেশনের সময় হাদী ভাই আমার পোস্ট শেয়ার করে লিখেছিলেন ‘Get well soon, brother’। পরে কমেন্টে উনার সমর্থকরা আমি গণহত্যার সম্মতি উৎপাদনকারী হওয়ার পরও কীভাবে উনার ভাই হইলাম এই সংক্রান্ত কমেন্টে উনার শেয়ার করা পোস্ট সয়লাব করে দেওয়ার পর উনি brother শব্দটুকু কেটে দেন। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না।’

‘২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ‘শত্রু’ থেকে ‘প্রতিপক্ষ’ হয়ে ওঠার কথা ছিল। এক পক্ষের লোকের প্রতি আরেক পক্ষের ব্যক্তিগত স্তরে কনসার্ন একটা স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল। সেটা কেন হলো না, সেই প্রশ্নের উত্তর দিতেও আবার রাজনীতি নিয়ে আসতে হবে। সেই আলাপ এখানে করব না।’

‘হাদী ভাইয়ের সাথে জীবনে সামনা-সামনি তিন বার দেখা হয়েছে। প্রত্যেক বারই খুবই অমায়িক আচরণ করেছেন। আমাদের অনেককেই রাজনীতির প্রয়োজনে অনেক আগ্রাসী পশ্চার করতে হয়, যারা ব্যক্তিগত আচরণে খুবই অমায়িক। শরীফ ওসমান হাদীকে আমার এমন মানুষই মনে হয়েছে, খুব সীমিত ইন্টার‍্যাকশানে।’ স্ট্যাটাসের শেষে মেঘমল্লার বলেন, ‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন, ব্রাদার।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন ব্রাদার’

আপডেট সময় ০২:০০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫