ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুলিয়ারচরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: প্যানেল চেয়ারম্যানসহ গ্রেফতার ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ), প্রতিনিধি : মোঃ মাইন উদ্দিন

গ্রেফতারকৃতরা হলেন— উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ লিটন মিয়া এবং কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান বাচ্চু।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উছমানপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তাকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে, সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান বাচ্চুকে গ্রেফতার করা হয়। তাকে পরদিন মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এক সপ্তাহের ব্যবধানে কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত অভিযানে মোট ৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী এবং ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।
অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন— ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হীরা মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহা আলম, ছয়সূতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শরীফ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা বিস্ফোরক দ্রব্য ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন আসামি।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুন্নবী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজনদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুলিয়ারচরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: প্যানেল চেয়ারম্যানসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৩:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫