ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন Logo নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার Logo যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পালের নজিরবিহীন কুরআন অবমাননার প্রতিবাদ করতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিবৃতিতে তিনি দেশের সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও পবিত্রতার সুরক্ষায় সর্বোচ্চ কঠোর আইন করার দাবিতে সব নাগরিকের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে সব সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর ফলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি দেশের সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও পবিত্রতার সুরক্ষায় সর্বোচ্চ কঠোর আইন করার দাবিতে বৃহৎ নাগরিক ঐক্য গঠন সহজ হবে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের দোসররা যেমন মন্দির ও প্রতিমা ভেঙে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তেমনি আমাদের প্রিয় রাসূল (সা.), আল্লাহ ও ইসলামী বিধিবিধান নিয়ে কটূক্তি করে আমাদের হৃদয়েও আঘাত করা হয়। সর্বশেষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ কুরআন অবমাননার ঘটনাটি চূড়ান্ত উদ্বেগের। আপনারা আক্রান্ত হলে আমরা কিন্তু সবসময় প্রতিবাদে সরব হয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

আপডেট সময় ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫