ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের রেজিস্টার অনুযায়ী, ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবকের সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় আসেন ফাহিমা। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আলীশান হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। বুধবার বিকেল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় ফাহিমাকে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় কক্ষের দরজা ভেতর থেকে ছিটকানি দেওয়া ছিল।

এ ঘটনায় ফাহিমার স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৩:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫