ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কারাবন্দি দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পটুয়াখালী কারাগারে সফিক খান হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে দ্রুত কারাগার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

সফিক খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ১১ আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে রাজনৈতিক মামলায় পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, মৃত শফিক খান রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ছিলেন। আগে থেকেই তার হার্টে রিং পড়ানো ছিল। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পটুয়াখালী মেডেকেল কলেজ হাসপাতালে এবং পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কারাবন্দি দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬