ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কারওয়ান বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি ‘L’ আকৃতির পাঁচতলা ভবনের বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম তলার কিছু অংশে) আগুন ছড়িয়ে পড়ে।

ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, ওই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ‘হাগিজ’ ডায়াপারের গোডাউন রয়েছে। এ ছাড়া আশপাশে অসংখ্য কাঠের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে চারপাশ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। 

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনেও একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৫০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কারওয়ান বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আপডেট সময় ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬