ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ককটেল, বোমা, আগুনে বাড়ছে আতঙ্ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গত ৪৮ ঘণ্টায় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েক জায়গায় পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের সংবাদও পাওয়া গেছে।

এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরেজমিনে অনেক সড়কে সাধারণ সময়ের তুলনায় উপস্থিতি কমও দেখা গেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,১৩ তারিখের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে নিয়েছে; শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি নরমাল থাকবে। কোনো ধরনের আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, ছাড় দেওয়া হবে না।

এরইমধ্যে মঙ্গলবার দিনগত গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুর উপজেলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশ কয়েকটি সিট পুড়ে যায়।

শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে একইভাবে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের চারজন আসে। এরপর পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। তার আগে এমন সব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েনঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

এতে বলা হয়েছে, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন করে বিজিবি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ককটেল, বোমা, আগুনে বাড়ছে আতঙ্ক

আপডেট সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫