ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ওসমান হাদি হত্যাচেষ্টা: আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।

এছাড়া নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের এক যুবককে আটকের কথাও জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সল করিম এই দম্পতির তৃতীয় সন্তান। ফয়সাল প্রায়ই আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন ফয়সল একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন। পরে বাসার চিপা দিয়ে কালো রঙের ব্যাগটি ফেলে দেন আবার তাঁর ভাগনেকে দিয়ে নিয়ে আসেন। ফয়সল তাঁর ব্যবহৃত দুটি মোবাইলের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর মা হাসি বেগমকে দেন। সেখানে বাবা-মায়ের সাথে দেখা করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ফয়সল সেদিন ওই বাসা থেকে চলে যাওয়ার পর হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় আসেন এবং তাঁরা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করছিলেন। এই দম্পতিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ওসমান হাদি হত্যাচেষ্টা: আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫