ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ওমানে নিহত চার ভাইয়ের পরিবারের পাশে হুমাম কাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ওমানে একসঙ্গে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়া গ্রামের নিহতদের বাড়িতে যান। এ সময় তিনি আগামী মঙ্গলবারের মধ্যে লাশ দেশে আনার আশ্বাস দেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লাশ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, একটি পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে। যারা বাবা-মা ও ভাই হারিয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

পরিবারের সদস্যরা জানান, নিহত চার ভাইয়ের মা খাদিজা বেগম এখনো ছেলেদের মৃত্যুর খবর জানেন না। শারীরিক অসুস্থতার কারণে বড় ধরনের মানসিক আঘাতের আশঙ্কায় বিষয়টি তাকে জানানো হয়নি। এ কারণে সংসদ সদস্যও বাড়ির ভেতরে প্রবেশ করেননি।

জুমার নামাজের আগে স্থানীয় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মানুষের মৃত্যু যেকোনো সময় আসতে পারে। তাই দুনিয়ার পাশাপাশি আখিরাতের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে ওমানে নিহত হন একই পরিবারের চার ভাই—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।  তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের সন্তান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ওমানে নিহত চার ভাইয়ের পরিবারের পাশে হুমাম কাদের

আপডেট সময় ০১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬