ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে: রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

এই ভিড় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিষয়টি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।”

তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে: রনি

আপডেট সময় ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

এই ভিড় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিষয়টি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।”

তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481