ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মেসির রেকর্ড ভেঙে শীর্ষে হ্যারি কেইন Logo সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ Logo পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী Logo ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ Logo প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ Logo পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস Logo গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা Logo ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি Logo পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ Logo খালেদা জিয়ার বান্ধবী খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী

এনআইডিপ্রতি ৫টি সিম নিবন্ধনের খবর ‘বিভ্রান্তিমূলক’: এমটব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সিম নিবন্ধনের সুযোগ কমিয়ে সর্বোচ্চ পাঁচটি করা হয়েছে—কিছু গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ‘বিভ্রান্তিমূলক’ বলে জানিয়েছে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। সংগঠনটি বলছে, এ ধরনের ভুল তথ্য গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি করতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে এমটব জানিয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনআইডিপ্রতি সিম নিবন্ধনের সংখ্যা ৫–এ কমানোর তথ্য প্রকাশিত হচ্ছে। এই খবর সঠিক নয় ও বিভ্রান্তিমূলক।

নিজেদের অবস্থান তুলে ধরে এমটব বলেছে, তারা মনে করে, গ্রাহক পর্যায়ে মুঠোফোনের অপব্যবহার, জালিয়াতি বা অপরাধ রোধে শুধু সিমের সংখ্যা সীমিত করা কার্যকর উপায় নয়; বরং যথাযথভাবে গ্রাহকের পরিচিতি যাচাই, তাৎক্ষণিক (রিয়েল টাইম) নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং উন্নত জালিয়াতি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক বেশি কার্যকর।

নিয়ন্ত্রণ সংস্থাকে সতর্ক করে বিবৃতিতে এমটব বলেছে, বৈধ ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করলে, তাঁরা উল্টো অনানুষ্ঠানিক বা অনিয়ন্ত্রিত মাধ্যমের দিকে ঝুঁকতে পারেন, যা নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

সংগঠনটি মনে করে, টেলিযোগাযোগ খাত গ্রাহকের অধিকার ও পছন্দের স্বাধীনতা রক্ষার পাশাপাশি ব্যক্তি, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং প্রযুক্তিনির্ভর সেবার অগ্রযাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মেসির রেকর্ড ভেঙে শীর্ষে হ্যারি কেইন

এনআইডিপ্রতি ৫টি সিম নিবন্ধনের খবর ‘বিভ্রান্তিমূলক’: এমটব

আপডেট সময় ১২:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫