ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্য গণপিটুনির শিকার হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল খালেক ধুনট থানায় কর্মরত আছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে চেকপোস্ট বাসানো হয়।

সেখানে আব্দুল খালেক ও আব্দুল হামিদ নামে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকেন পুলিশ সদস্যরা। তল্লাশি চলাকালে রাস্তায় একটি মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ। একই সময় আরো একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে।

এদিকে ঘুষ নেওয়ার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আব্দুল খালেককে ধরে গণপিটুনি দিতে থাকে। পরে আব্দুল খালেক ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন। এ সময় উত্তেজিত জনতা অন্য পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেন।

অভিযুক্ত পুলিশ সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনাস্থলে জনগণ আমার দেহ তল্লাশি করে আমার কাছে একটি টাকাও পায়নি। তারপরও ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে জনগণ আমাকে লাঞ্ছিত করেছে।

এ বিষয়ে টিএসআই আবুল কালাম আজাদ বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র যাচাই করতে থাকি। এসময় পুলিশ সদস্য আব্দুল খালেক অন্য একটি মোটরসাইকেল আটক করে ছেড়ে দেন।

এ সময় চালকের কাছ থেকে টাকা নিয়েছে কী না তা আমি জানি না। তবে জনগণ উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি

আপডেট সময় ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬