ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

উদ্ভাবনী উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করতে পারে: হেড অব মিশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের হেড অফ মিশন ইউরিস ভান বোমেল বলেছেন, পানি ও কৃষি সংক্রান্ত যে কোন উদ্ভাবনী উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় দেশ একসঙ্গে কাজ করতে পারে।  এ বিষয়ে তার দেশের বিভিন্ন সুযোগের কথা বলেন তিনি।

রোববার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “নেদারল্যান্ডসে উদ্যোক্তা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেন্টার ফর অন্ট্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এ্যামবসি অব কিংডম অব দি নেদারল্যান্ডস (নেদারল্যান্ডস দূতাবাস) ও নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) যৌথভাবে এই আয়োজন করে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল আলম। বেচো লিমিটেড-এর সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার খান সাজিদ।

অনুষ্ঠানে নেদারল্যান্ডসে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ তুলে ধরেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার এ কে ওসমান হারুনী। ইউরোপ ও এশিয়ায় নেদারল্যান্ডসের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউনল্যান্ড।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় গ্লোবাল সাউথের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হতে চায় যার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় যেসকল খাতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে কৃষি অন্যতম যেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সাইন্স কৃষি প্রযুক্তি নিয়ে গবেষণায় কাজ করছে। সিইডি-ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ম্যাপড ইন বাংলাদেশ-এর মত উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পোশাক ও ফ্যাশন খাতের গবেষণায় শীর্ষ স্থান ধরে রাখতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

উদ্ভাবনী উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করতে পারে: হেড অব মিশন

আপডেট সময় ১০:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬