ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানে হামলার উসকানি দেওয়া মার্কিন সিনেটর এখন যুদ্ধ ‘গুটিয়ে নেওয়ার পক্ষে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সামরিক আগ্রাসন এবং দেশটির নেতাদের হত্যা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসময় ধারাবাহিক উসকানি দেওয়া সিনেটর লিন্ডসে গ্রাহামের মুখে এখন ভিন্ন সুর।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের রিপাবলিকান দলীয় এ সিনেটর এখন ইরান যুদ্ধ ‘গুটিয়ে নিতে’ এবং শান্তি চুক্তির প্রচেষ্টা ‘জোরদার করতে’ প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসাহিত করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে উভয় পক্ষের সমঝোতা প্রয়োজন।

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। গ্রাহাম লিখেছেন, ‘এভাবেই চালিয়ে যান মিস্টার প্রেসিডেন্ট। যুদ্ধ গুটিয়ে নিন এবং একটি ঐতিহাসিক শান্তি চুক্তির প্রচেষ্টা জোরদার করুন।’

ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ‘নতুন এবং অনেক বেশি যুক্তিবাদী’ হিসেবে বর্ণনা করে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে বলে যে পোস্ট করেছিলেন, গ্রাহাম মূলত তারই প্রতিক্রিয়া জানান।

ইরানে স্থল সৈন্য পাঠানোর পক্ষে ইঙ্গিত দিয়ে জনসমক্ষে মন্তব্য করায় গ্রাহাম সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েছেন।

গত সপ্তাহে এক্স-এ দেওয়া এক পোস্টে প্রতিনিধি ন্যান্সি মেস (রিপাবলিকান-সাউথ ক্যারোলাইনা) লিখেছিলেন, ‘ওয়াশিংটনের যুদ্ধের কলকব্জাগুলো পুরোদমে কাজ করছে। তারা আমাদের ইরানের ভেতরে টেনে নিয়ে গিয়ে এটিকে আরেকটি ইরাক বানানোর চেষ্টা করছে। আমরা তাদের এটা করতে দিতে পারি না।’

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমরা যখন ওয়াশিংটনের যুদ্ধের কলকব্জার কথা বলি, তখন আমরা লিন্ডসে গ্রাহামকেই বোঝাই।’

এক্স-এ দেওয়া মন্তব্যে গ্রাহাম সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন অব্যাহত রাখলেও, কূটনৈতিক সমাধান খোঁজার দিকেই বেশি ঝুঁকেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানে হামলার উসকানি দেওয়া মার্কিন সিনেটর এখন যুদ্ধ ‘গুটিয়ে নেওয়ার পক্ষে’

আপডেট সময় ০৬:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬