ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইনসাফের বাকি কতদিন: আয়মান সাদিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

‘একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম; সেটা আদায় করতেই হবে’ বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি নাতিদীর্ঘ স্টাটাস দিয়েছেন তিনি।

আয়মান সাদিক লেখেন, ‘বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে, সেটার বিচার চেয়েছিল শুধু। তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ।’

তিনি আরও লেখেন, ‘একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম; সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?’

লেখাটির সঙ্গে তিনি #justice এবং #Insaaf শব্দটি ব্যবহার করেছেন। এর মধ্য দিয়ে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে একাত্মতা ঘোষণা করলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইনসাফের বাকি কতদিন: আয়মান সাদিক

আপডেট সময় ০৪:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫