ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইঁদুর মারতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

গোপালগ‌ঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দা‌দি-না‌তিসহ তিনজ‌নের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার ছেলে সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (০৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান বলেন, সজিব সিকদারের বাড়ির পাশে ইঁদুরের হাত থেকে ধানের চারা রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল।

“সেখানে তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে রাহেলা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই দুইজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী ইরান শিকদার। রাহেলা ও ইরান সিকদার ঘটনাস্থলেই মারা যান।”

এ ঘটনায় সাইফান গুরুতর আহত হন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইঁদুর মারতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের

আপডেট সময় ০৩:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬