ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। ওই যৌথ বিবৃতিতে জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন সদস্য স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’ -এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

শঙ্কা প্রকাশ করে আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্রগঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোনো রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত। অবিলম্বে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬