ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর Logo সরাইল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করল বিজিবি Logo আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা Logo আকস্মিক পরিদর্শনে ট্রেনে রেল প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন যাত্রীদের Logo রবীন্দ্রসরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ Logo বায়তুল মোকাররমে ঈদের জামাতে ইমামতি করবেন যারা Logo ৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা Logo সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন Logo ভালুকায় মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০ Logo নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ারশেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবার সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনার বাধার মুখে পড়েন। পরে সড়কেই নামাজ আদায় করেন তারা। আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে তারা স্থাপনাটির যতটা সম্ভব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়েন।

জেরুজালেমের বাসিন্দা হাজেন বুলবুল (৪৮) বলেন, জেরুজালেমের মুসলিমদের জন্য এটি সবচেয়ে দুঃখের দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ পড়ছি। এটি বন্ধ করে তারা উদাহরণ তৈরি করল। হয়তো এটিই শেষ নয়।

আল-আকসা বন্ধের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিমদের অনুভূতির ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে। সূত্র: আল–জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আপডেট সময় ০৬:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ারশেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটল।

শুক্রবার সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনার বাধার মুখে পড়েন। পরে সড়কেই নামাজ আদায় করেন তারা। আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে তারা স্থাপনাটির যতটা সম্ভব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়েন।

জেরুজালেমের বাসিন্দা হাজেন বুলবুল (৪৮) বলেন, জেরুজালেমের মুসলিমদের জন্য এটি সবচেয়ে দুঃখের দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ পড়ছি। এটি বন্ধ করে তারা উদাহরণ তৈরি করল। হয়তো এটিই শেষ নয়।

আল-আকসা বন্ধের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং ‘মুসলিমদের অনুভূতির ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এমন কর্মকাণ্ডের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ইসরায়েলকেই বহন করতে হবে। সূত্র: আল–জাজিরা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481