ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানে হামলার বিষয়ে অবস্থান পাল্টে ফেললেন নেতানিয়াহু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আপাতত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালাবে না ইসরায়েল। পাশাপাশি তিনি এই অভিযোগও নাকচ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।

তবে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। জেরুজালেম ও তেহরান—উভয় শহরেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, অবকাঠামোর ওপর নতুন হামলা হলে তেহরান আর ‘কোনো ধরনের সংযম’ দেখাবে না।
n

গত কয়েক ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আমিরাত ও বাহরাইন এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এদিকে, একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৩,১৮৬ জনে পৌঁছেছে।

অন্যদিকে, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে হামলার পর যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী এই ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানে হামলার বিষয়ে অবস্থান পাল্টে ফেললেন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬