ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেতাকর্মীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
খুলনায় আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে বিএনপির শতাধিক নেতাকর্মী ডুমুরিয়া থানায় যান। তবে ছাড়াতে পারেননি তারা। আজ বুধবার দুপুরে ডুমুরিয়া থানায় এ ঘটনা ঘটে।

আটক ওই ব্যক্তি হলেন সুকৃতি মণ্ডল। তিনি উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

স্থানীয়রা জানান, সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা যান এবং তাকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন বিএনপি নেতাকর্মীরা।

সুকৃতির বিরুদ্ধে চাঁদাবাজি, নদী-খাল দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানিসহ একাধিক অভিযোগ রয়েছে।

উপজেলার মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের একটি মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়। তাকে ছেড়ে দেওয়ার জন্য ডুমুরিয়ার একাধিক বিএনপির নেতার ফোন পেয়েছি। এসময় থানা এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছিল।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চলতে থাকেন। এবং বিএনপির হয়ে কাজ করছিলেন। এ কারণে তাকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। বিএনপির হয়ে কাজ করছে সত্য। তবে আওয়ামী লীগ থেকে তিনি সম্ভবত পদ ত্যাগ করেননি। তবুও তিনি আমাদের হয়ে জাতীয় সংসদ নির্বাচনের কাজ করছেন।’

থানার ওসি কামাল হোসেন বলেন, সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ’লীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫